
অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে পারিবারিক দ্বন্দ্বে সেনা সদস্যের পুরুষাঙ্গ কেটে দিয়েছে নিজের স্ত্রী।
রাজবাড়ী সদর থানার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। ঘটনার শিকার সৈনিক ইমান মোল্লা গতকাল ২৪ ফেব্রুয়ারি রাতে শ্বশুরবাড়িতে রাত্রি যাপন কালে তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে, ঘুমন্ত অবস্থায় রাত ২ টার দিকে তার স্ত্রী রোখসানা আক্তার, সৈনিক ইমান মোল্লা পুরুষাঙ্গ কেটে দেওয়ার জন্য পোছ দিলে, ইমান মোল্লা চিৎকার দিয়ে বউকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। পরবর্তীতে আবারও রোখসানা ছুটে এসে আঘাতের চেষ্টা করলে ইমান আলী ঠেকাতে গেলে তার বাম হাতের তালুতে লেগে চাকুর গতি রোধ হয়ে পুরুষাঙ্গর নিচের অংশের চামড়া কেটে যায়। ইমান আলীর চিৎকারে পাশে রুমে থাকা শশুর শাশুড়ি ছুটে এসে তার ভাই রিমোন মোল্লাকে ফোন দিয়ে শশুর বাড়িতে আসতে বলেন। শ্বশুরবাড়ি কাছে হওয়ায় দ্রুত তার মা ও ভাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে রিমন মোল্লাকে অটো যোগে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ যশোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমান আলীকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেন।
উল্লেখ্য, ০৬ বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে খালাতো বোন রোকসানা আক্তারকে বিবাহ করেন ইমান আলী। তিন বছর যাবত স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছে। সৈনিক ইমান আলী বলেন, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। তার স্ত্রীকে কালা জাদু করেছে বলে পরিবারের ধারনা। তিনি আরও বলেন, তার স্ত্রী প্রায় সাড়ে তিন বছর যাবৎ বাবার বাড়িতে অবস্থান করছে।