1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

লালমাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু টাফ রিপোর্টার (কুমিল্লা)

‘আজকের পদক্ষেপ,আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যাকে সামনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কুমিল্লার লালমাই উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ, ২০২৬ খ্র‍িঃ (রবিবার) বিকেল ৩টায় লালমাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে লালমাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্ত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা বিএনপির সভাপতি মো. মাসুদ করিম।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদুল্লাহ, লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী মীর পিন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট বেলাল হোসেন ও মাওলানা জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, নারী উদ্যোক্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময়ে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সমতা প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য। সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট