1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের  সুরমায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮জন শ্রমিক নিহত  হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ১২তম শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত। ঘোড়াঘাটে মে দিবস উপলক্ষে চালক সমবায় সমিতির বর্ণাঢ্য র‍্যালি। গোয়াইনঘাটে পাগলা কুকুরের তাণ্ডব: বিদ্যালয় ও বাজারে আতঙ্কে সাধারণ মানুষ। বাগেরহাটে জামায়াত নেতার ঘের দখল মাছ ও ধান লুট অভিযোগ। বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। কোটালীপাড়য় ০১মে  দিবস উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত।  কোটালীপাড়ায় তরমুজের বাম্পার ফলন, কৃষকের মুখে স্বপ্নীল হাসি। ঘোড়াঘাটে র‍্যালি ও বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত।

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ডাকাতির ঘটনায় ডাকাত শাহীনুর গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় একটি বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার নগর (উত্তরহাটি পশ্চিম বাগ) এলাকার মতিবুর চৌধুরীর ছেলে শাহীনুর চৌধুরী (২২)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি গভীর রাতে হবিগঞ্জ সদর উপজেলার রামকৃষ্ণ মিশন রোড এলাকার বাসিন্দা সঞ্জীবন বিশ্বাসের বাসায় সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতি করে।

ওই রাতে সঞ্জীবন বিশ্বাস তার স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টার দিকে ৭-৮ জন মুখোশধারী ডাকাত ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়।
এ সময় ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তাকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়। তিনি লেপ ও বালিশ দিয়ে তা প্রতিহত করেন। ডাকাতরা তার শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে রাখে।
পরে আলমারি ভেঙে নগদ ১ লাখ টাকা, প্রায় সোয়া তিন ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন এবং প্রায় ২০ হাজার টাকা গয়নাসহ মোট প্রায় ৭ লাখ ৯২ হাজার টাকার মালামাল ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট