বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ থেকে।

জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা ও গণরায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
​এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণে জুলাইয়ের গণরায় বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং শহীদদের রক্তস্নাত পথ ধরে একটি ইনসাফ কায়েমের লক্ষ্যেই এই গণমিছিলের আয়োজন করা হয়েছে।
​মিছিলের ব্যানারে লেখা ছিল— “জুলাই সনদের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল”। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews