1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
অসহায় রোগীর পাশে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ঝিনাইদহ কালীগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন। গোপালগঞ্জে হাম- রুবেলা ক্যাম্পেইন-উদ্বোধন গোপালগঞ্জে আ: লীগের বন,পরিবেশ সম্পাদিকাকে বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন সংরক্ষিত নারী আসনে কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তারকে মনোনয়ন দিয়েছে বিএনপি। পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত লালমাইয়ে হাম- রুবেলা টিকা প্রদানের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে অকটেনের আগুনে দগ্ধ ফিলিং স্টেশন ম্যানেজারের মৃত্যু ঝিনাইদহে দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কোটালীপাড়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

আজ বুধবার( ১১ মার্চ ২০২৬) গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিবন্ধিত ৬০ জন জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য বকনা বাছুর বিতরণ করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব স্বাগুপ্তা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন , সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সংক্ষিপ্ত বক্তব্যে সাগুপ্তা হক বলেন, আমাদের কর্মসংস্থানের জন্য গবাদি পশুর ভূমিকা অপরিসীম। দারিদ্রতা বিমোচনে গবাদি পশু বিশেষ ভূমিকা পালন করে। তাই আমাদের প্রত্যেকটি বাড়িতে কমপক্ষে একটি করে গাভী পালন করতে হবে এবং সম্ভব হলে গরুর খামার নির্মান করে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির করার উদ্যোগ নিতে হবে। বেকারত্ব দুর করার লক্ষ্যে নিবন্ধিত ৬০ জন জেলেকে বকনা বাছুর দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহায়তা করছি । তিনি সমাজের বিত্তবানদের এই প্রকল্পে এগিয়ে আসার আহ্বান জানান । উপজেলা বিএনপি’র সভাপতি এসএম মহিউদ্দিন উপজেলা প্রশাসনের এই কর্মসূচিকে অভিনন্দন জানান এবং আগামীতে আরো বেশি সংখ্যক জেলেদেরকে বকনা বাছুর বিতরণের আওতায় নিয়ে আসার আহ্বান করেন। কোটালীপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের সভাপতিত্বে এই বকনা বাছুর বিতরণ কর্মসূচি পরিচালিত হয় । বিতরণ শেষে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট