1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

দিনাজপুরের ঘোড়াঘাটে ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির তান্ডবে ভুট্টার আবাদে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে মাঠজুড়ে থাকা পাকা ও আধাপাকা ভুট্টাক্ষেত মুহূর্তেই নষ্ট হয়ে যায়, ফলে কৃষকদের মাঝে চরম হতাশা ও অনিশ্চয়তা বিরাজ করছে।

গত কয়েক দিনের অস্বাভাবিক আবহাওয়ার পর গতকাল সোমবার রাতে তীব্র শিলা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ভুট্টাক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে ঘুরে দেখা যায়, শিলার আঘাতে অধিকাংশ ভুট্টা গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জায়গায় গাছ ভেঙে গেছে, আবার কোথাও জমে থাকা পানির নিচে তলিয়ে গিয়ে পঁচে যাচ্ছে ফসল। এতে করে চলতি মৌসুমে ভুট্টা উৎপাদনে বড় ধরণের ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, এ সময় ভুট্টা ছিল দানা গঠনের গুরুত্বপূর্ণ পর্যায়ে। ফলে শিলাবৃষ্টির আঘাতে শুধু গাছই নয়, গাছের দানাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ফলনের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
উপজেলার সোনারপাড়া গ্রামের কৃষক নাইমুর রহমান বলেন, আমার প্রায় ৩ বিঘা জমির ভুট্টা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে যা দেখছেন, সব মাটিতে পড়ে আছে। ঋণ করে চাষ করেছি, কীভাবে শোধ করবো বুঝতে পারছি না।

স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রতি বছরই কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, কিন্তু ক্ষতিপূরণ বা সহায়তা অনেক সময়ই সময়মতো পান না। তাই তারা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট