1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে চিতলমারীতে মোটরসাইকেল বাস মুখোমুখি সংঘর্ষে একজন নিহত কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা। কোটালীপাড়ায় ফুট চাষীদের মাথায় হাত গোপালগঞ্জে নবনিযুক্ত জেলা প্রশাসক কে জেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। গোয়াইনঘাটে বালুর আড়ালে ভারতীয় ৭৬ বস্তা জিরা,ট্রাক জব্দ ও চালক আটক! ফটিকছড়িতে গণশুনানি ছাড়া হারুয়ালছড়ি ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন  লাখাইয়ে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ কর্মী গ্রেফতার। হবিগঞ্জে বিজিবি অভিযানে ২৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার। মাধবপুরে বাস ও পিকআপ ভ্যান সংঘর্ষে মহিলাসহ ৪ জন নিহত। মাধবপুর মহাসড়কে চাঁদাবাজি দায়ে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক।

কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান, দুই বাসে ৭০ হাজার টাকা জরিমানা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও ফিটনেস বিহীন গাড়ি চালানোর অপরাধে রাজবাড়ীর কালুখালীতে ভ্রাম‍্যমান আদালতের অভিযান পরিচালনা করে দুটি বাস থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম‍্যাজিসট্রেট মোঃ মেজবাহ উদ্দিন।
মঙ্গলবার (২৪ মার্চ) কালুখালীর চাঁদপুর বাস্ট‍্যান্ডে এ অভিযান পরিচালনা করেন। এতে গাড়ীর কাগজপত্র ঠিক না থাকায় রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী একটি লোকাল বাসের সুপারভাইজার মোঃ মোক্তার হোসেন গ্রামঃ হাট হরিপুর, উপজেলা ও জেলা কুষ্টিয়া এর নিকট হতে সড়ক পরিবহন আইনে নগদ ২০ হাজার টাকা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার, মোঃ আব্দুল্লাহ গ্রামঃ ছোট গোপালপুর, বাগাট, মধুখালী এর নিকট হতে ভোক্তা অধিকার আইনে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় গোল্ডেন পরিবহনের অপর একটি কোচের এক মহিলা যাত্রীর সরাসরি অভিযোগের ভিত্তিতে তার দুটি টিকিট এর অতিরিক্ত ৬ শ টাকা তাৎক্ষণিক ফেরৎ দিতে কাউন্টার মাস্টারকে নির্দেশ দেন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার। অভিযান অব‍্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট