1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত। কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার। রাজবাড়ীতে খাল পূনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে ৭৭১ শ্রমিকের কর্মসংস্থান, উর্বর হবে কৃষি জমি। চুনারুঘাটের ঘনশ্যামপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ  উদ্ধার,করেছে পুলিশ।  চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায়

চিতলমারীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

 

মাসুম বিল্লাহ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে সন্ত্রাসীদের গুলিতে আমির হামজা (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে উপজেলার বড়পোল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত আমির হামজা বড়পোল এলাকার বাসিন্দা রুহুল মুন্সির ছেলে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজ বাড়ির ছাদে বসে ছিলেন। এ সময় প্রায় ১২ জন দুর্বৃত্ত হঠাৎ বাড়িতে প্রবেশ করে সরাসরি ছাদে উঠে যায়। তাদের মধ্যে তিনজন মুখোশ পরিহিত ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

পরিস্থিতি টের পেয়ে আমির হামজা ছাদ থেকে লাফ দিয়ে পাশের চিত্রা নদীর পাড়ের দিকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং কাছ থেকে মাথা ও ঘাড় লক্ষ্য করে গুলি করে। পরিবারের দাবি, তাকে অন্তত পাঁচটি গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পিতা রুহুল মুন্সি জানান, তার ছেলে দুই মাস আগে বিয়ে করেন এবং খুলনার জিন্নাহপাড়া লবনচর এলাকায় স্ত্রীসহ বসবাস করতেন। ঈদ উদযাপনের জন্য তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন এবং ঈদ শেষে খুলনায় ফেরার প্রস্তুতির মধ্যেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট