1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান। আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মায় ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত । হবিগঞ্জে বাহুবলে ভাদেশ্বরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু। নাটোরে শিশুকে ধর্ষণ: গণপিটুনির পর থানা পুলিশের হেফাজতে অভিযুক্ত শরিফুল। গোয়াইনঘাটে রাস্তার কাজ শেষ না হতেই উঠছে কার্পেটিং, অনিয়মের অভিযোগ। গোপালগঞ্জে ৬শ আওয়ামী লীগের নেতাকর্মীর বিএনপিতে যোগদান। লন্ডনের ডেপুটি মেয়রকে ঘোড়াঘাটে রাজকীয় সংবর্ধনা ও স্মারক প্রদান নবীগঞ্জে র‍্যাব-৯ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। পাংশায় রেলব্রিজের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে ট্রাকচালককে কারাদণ্ড প্রদান।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের চুনারুঘাট রাতের আধারে সিলিকা বালু উত্তোলন এবং পাচারের সময় ১ জনকে কারাদণ্ড ও বালু জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৬ জুন ২৬)ইং রাতে সাড়ে ১২ টায় উপজেলার ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়।

পরবর্তীতে, ভোর ৪টায় জব্দকৃত বালু অবৈধভাবে ট্রাকে লোড করার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং বালুভর্তি ট্রাকসহ ট্রাকের চালককে আটক করা হয়।

অবৈধভাবে সিলিকা বালু পরিবহন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১১ লঙ্ঘনের কারণে ট্রাকচালক মোঃ নূর রহমান পিতা: মৃত রশিদ মিয়া, সাং-বেজোড়া, জগদীশপুর, মাধবপুর-কে একই আইনের ১৫(১) ধারায় ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আনোয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট