সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন ও সহযোগী সুজন ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার।

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জীবন মন্ডল ও তার সহযোগী সুজন আহমেদকে বিপুল পরিমাণ ইয়াবা ও কোরেক্সসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ।
শুক্রবার (৬ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার একটি অভিযানিক দল উপজেলার বালিয়াডাঙ্গা বলিদাপাড়া এলাকায় সুজন আহমেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ ৩২২ পিস ইয়াবা ও ১৯ বোতল কোরেক্স উদ্ধার করে এবং মাদক ব্যবসার অভিযোগে জীবন মন্ডল (৩২) ও সুজন আহমেদ (২৫)-কে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জীবন মন্ডল কালীগঞ্জ উপজেলার বানুরিয়া গ্রামের মৃত ইলাহী মন্ডলের ছেলে এবং সুজন আহমেদ বালিয়াডাঙ্গা বলিদাপাড়া গ্রামের আলতাফ মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জীবন মন্ডলের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews