1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

পলাশ বিশ্বাস, জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ।

 

গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে
কোপানোর ঘটনায় ০৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াজ মাহমুদের নিবিড় তৎপরতায় একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নড়াইল জেলার নড়াগাতী থানাধীন খলিসাখালী গ্রাম থেকে শনিবার( ২৮ মার্চ ) রাত ৩ টার দিকে ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন বর্ষাপাড়া গ্রামের কলম বিশ্বাসের ছেলে হাফিজুর বিশ্বাস (৩৫), কাউছার বিশ্বাস (৪২) ও কুব্বাত বিশ্বাস (৫৫), কাউসার বিশ্বাসের ছেলে শ্রাবণ বিশ্বাস (১৯), পান্না বিশ্বাসের ছেলে রুমান বিশ্বাস (১৮) ও পান্না বিশ্বাস (৪৮)।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ২০২৬ ইং ) তারিখ রাত আনুমানিক ২.০০ ঘটিকায় গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন বর্ষাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরিয়া মারামারির ঘটনায় আহত বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে রাসেল বিশ্বাস। ঘটনার ২৬ দিন পর বৃহস্পতিবার (২৮ মার্চ২০২৬)

সকালে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে গেলে আটককৃতরা হাসপাতালের জরুরি বিভাগে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র দ্বারা গুরুতর জখম করে। উক্ত ঘটনায় কোটালীপাড়া থানায় ১১ জনকে আসামী করে শুক্রবার( ২৭ মার্চ )রাতে মামলা হয়। থানায় মামলা দায়েরের পর থেকেই অভিযানে নামে কোটালীপাড়া থানার একদল চৌকস পুলিশ।

গোয়েন্দা তৎপরতা ও তথ্য প্রযুক্তি সহায়তায় ০৬ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । এ বিষয় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রিয়াজ মাহমুদের সহিত যোগাযোগকরা হলে তিনি বলেন ইতোমধ্যে ৬ আসামিকে
গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে
আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য জোর তৎপরতা অব্যাহত রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট