1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

হবিগঞ্জে সোনারতরী হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের কালীবাড়ি এলাকায় আশরাফ জাহান কমপ্লেক্সে এর আবাসিক হোটেল সোনারতরী থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার।

সোমবার (৩০ মার্চ ২৬) ইং বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি একসময় হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট