1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ কোটালীপাড়ায় দুই মাদক সেবিকে ছয় মাসের সাজা ও ২হাজার টাকা অর্থদণ্ড । সীমানা প্রাচীরের অভাবে ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা কোটালীপাড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থী ও দুস্থ পরিবারে অনুদান বিতরণ। বাগেরহাটে মাজার সংলগ্ন দিঘীর ঘাট থেকে কুকুরকে ধরে নিয়ে গেল কুমির। খানপুর মানবকল্যাণ সংস্থার পক্ষ থেকে, অসহায় হতদরিদ্রদের মাঝে চাউল বিতরণ, নিরাপত্তাহীনতায় উত্তাল গোয়াইনঘাট: অপহরণ ও গ্যাং দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধন! হবিগঞ্জে র‍্যাবের অভিযানে সানজিদা হত্যা মামলার আসামি গ্রেফতার। গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা।

মাধবপুরে ৭৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দুইটি বিশেষ অভিযানে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিকস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (১২ এপ্রিল) রাতে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর, মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়।

পরে দিবাগত রাত ১টার দিকে একটি কার্টুন ভর্তি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে কার্টুনের নিচে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিনে সকাল ৮টার দিকে একই এলাকায় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান তল্লাশি করে বস্তার ভেতরে লুকানো ভারতীয় অবৈধ জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।

উদ্ধারকৃত পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট