বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ।
Title :

গোয়াইনঘাটে দীঘি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব, জনমনে প্রশ্ন ও হতাশা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মারুফ আহমদ স্টাফ রিপোর্টার
গোয়াইনঘাট (সিলেট)
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী দায়িত্ব গ্রহণের পর প্রথমবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সভায় গুরুত্বপূর্ণ উন্নয়ন পরিকল্পনার ঘোষণা দেন। সভায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী-কে নির্দেশনা দিয়ে বলেন, সিলেট শহরের ধোপা দীঘির পাড়ে যেভাবে আধুনিক ফুটওয়াক নির্মাণ করা হয়েছে, একইভাবে গোয়াইনঘাট উপজেলার দীঘির চারপাশেও উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করতে হবে।
তবে ঘোষণার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, এখনো পর্যন্ত কোনো কার্যক্রম শুরু না হওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীঘির চারপাশে একটি আধুনিক ফুটওয়াক নির্মাণ করা হলে এটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে এবং একইসঙ্গে সাধারণ মানুষের জন্য নিরাপদ হাঁটার স্থান ও বিনোদনের সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে তরুণ ও বয়স্কদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জনবান্ধব উদ্যোগ হতে পারত।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রকল্পটির অগ্রগতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে উন্নয়ন পরিকল্পনাটি বাস্তবায়িত হবে কিনা, নাকি কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকবে—এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।
স্থানীয় সচেতন মহল দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের মতে, জনস্বার্থ সংশ্লিষ্ট এমন একটি প্রকল্প বাস্তবায়নে বিলম্ব কাম্য নয়; বরং দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews