1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

অপহরণের ২৪ ঘন্টায় ভিকটিম উদ্ধার ৫ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী শহর থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হওয়া উজ্জ্বল ভৌমিক (৫৫) কে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ যুবক’কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে গনমাধ‍্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেফতারকৃতরা হলেন- রাজবাড়ী শহর এলাকার ইমন শেখ (২২), জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), রিনা খাতুন (২৪), আব্দুল আলিম (২৫) ও রুবেল শেখ (২৫)। তাদের সবাইকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৩ মার্চ বিকেল ৫ টার দিকে উজ্জ্বল ভৌমিক রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রীজ এলাকায় পৌঁছালে ৪/৫ জন দুর্বৃত্ত তাকে পথ আটকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ভিকটিমের পরিবার ও স্বজনরা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে ১৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয়।

ওসি উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে একই সাথে অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট