1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর,ঘটনাস্থল প্রশাসনের পরিদর্শন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সংঘটিত এই ঘটনা টি।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভ ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরের ভেতরে প্রবেশ করে পূজিত প্রতিমাগুলো ভেঙে রেখে পালিয়ে যায়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সুত্রে খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।

এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে মন্দিরে প্রবেশ করে কিছু না পেয়ে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা এই ভাঙচুর চালিয়ে থাকতে পারে।
তবে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট