1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

কোটালীপাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদী জনসমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

পলাশ চন্দ্র বিশ্বাস , জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের ঠাকুর,সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সংদস সদস্য এস এম জিলানী বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তাকিয়ে থাকলে হবে না।প্রয়োজনে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তা ছাড়া অভিভাবকদেরকেও আরো সচেতণ হতে হবে।
তিনি আরো বলেন,যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয় তার জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনের প্রসার ঘটাতে হবে।
তা ছাড়া বেকার সমস্যা দূর করে যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ করতে হবে।বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট