1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

পানছড়িতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে গন সচেতনতা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

 

​মোঃহেলাল উদ্দিন, পানছড়ি,খাগড়াছড়ি প্ররিনিধিঃ খাগড়াছড়ির জেলার পানছড়ি উপজেলায় ২০২৬ সালের এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি সফল করার লক্ষ্যে এক উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, চলতি বছরে উপজেলার প্রায় ছয় হাজার শিশুকে এই টিকাদান
কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​রবিবার ১৯ এপ্রিল২০২৬ ইং তারিখ বেলা ১২ ঘটিকার সময় পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা কনফারেন্স রুমে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা’র সভাপতিত্বে সভায় প্রধান অংশীজন ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

​সভায় উপস্থিত বক্তারা বলেন, শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং হাম-রুবেলা নির্মূলে সরকারের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

ডা. অনুতোষ চাকমা তার বক্তব্যে জানান, এ বছর পানছড়ি উপজেলার জন্য প্রায় ৬ হাজার টিকা বরাদ্দ পাওয়া গেছে। কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।

​অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএন পির সাধারণ সম্পাদক মোঃইউসুফ আলী,প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ এম এ বাসার,পানছড়ি থানার সুকান্ত,,৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সংবাদকর্মীরাও সভায় অংশ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

​সমন্বয় সভায় তৃণমূল পর্যায়ে টিকাদান কার্যক্রম পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়। পানছড়ি উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট