1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আয়াছ উদ্দিন আবির। গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন। 

গোপালগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

 

পলাশচন্দ্র বিশ্বাস ,জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বরাসুর গ্রামে পরকীয়া প্রেমিকের সহিত নিজের স্ত্রীকে রবিবার ( ২০ এপ্রিল ২০২৬) দাঁড়িয়ে থেকে বিয়ের ব্যবস্থা করেন।

জানাযায়, বরাশুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী ৩ সন্তানের জননী রিনি বেগম (২৮) এর সাথে ফেসবুকের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর (২৭) এর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। আলম আগে থেকেই স্ত্রীর প্রতি এ নিয়ে সন্দেহ ছিল।

রবিবার রাতে আলম তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। ধরা পড়ার পর রিনি তার স্বামীর সাথে সংসার করতে না চেয়ে প্রেমিকের সাথে সংসার করতে চায়।

পরে আলম স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সাথে বিয়ে দেয়। বিয়ের পর রাতেই আলম নিজেই তাদেরকে লক্ষীপুরের উদ্দেশ্যে বাসে উঠিয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট