1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ সড়কের পোদ্দারবাড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, বাবা-ছেলের মৃত্যু। ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। গোয়াইনঘাটে রাতের আঁধারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধার মৃত্যু। ঘোড়াঘাটে শহীদ মিনার ও স্বাস্থ্যকেন্দ্রের পাশে আবর্জনার স্তূপ, ক্ষুব্ধ এলাকাবাসী। গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট নির্বাচনে আজিজুর সভাপতি, জাবেরুল সাধারণ সম্পাদক নির্বাচিত। গোপালগঞ্জে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনার রাজবাড়ীতে বন্ধুর বিয়ের দাওয়াত না পেয়ে, রাস্তায় নেমে বন্ধুদের বিক্ষোভ মিছিল। ঘোড়াঘাট করতোয়া নদীতে হাঁস আনতে গিয়ে ডুবে সাকোয়াত নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু। গোয়াইনঘাটে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যু, প্রাথমিক তদন্তে আত্মহত্যার ধারণা!

শহীদদের স্মরণে পানছড়িতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

মোঃহেলাল উদ্দিন,​পানছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির পানছড়িতে ৫ মে শাপলা চত্বরের ঘটনার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৬ মে সকাল সাড়ে ৯টায় পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদে হেফাজতে ইসলাম পানছড়ি শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা কারী আব্দুল কাদের সাহেব। হেফাজতে ইসলাম পানছড়ি শাখার সভাপতি মাওলানা শাব্বীর মাহমুদ রশীদী এর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতী মহিউদ্দীন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, ৫ মে’র শহীদি তামান্না এ দেশের ইসলাম প্রিয় তৌহিদী জনতার হৃদয়ে চিরকাল সরন হয়ে থাকবে। ইসলামের মর্যাদা রক্ষায় যারা জীবন দিয়েছেন, তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বক্তারা ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে দেশ ও দশের সেবায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

​আলোচনা সভা শেষে পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতীব মাওলানা দলিলুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ৫ মে’র ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় উলামায়ে কেরাম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট