1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
কতিপয় ব্যাক্তির হামলায় শিকার বৈছাআ নেতা মাহদী। বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত। আওয়ামী লীগের দলীয় পদথেকে অব্যাহতি চেয়ে দুই নেতার সংবাদ সম্মেলন। পরিবেশ সুরক্ষায় জাফলংয়ে এফআইভিডিবির গাছের চারা বিতরণ  ঘোড়াঘাটে গ্রাম আদালতের দিনব্যাপী কর্মশালা ৪টি ইউনিয়নে মামলা নিষ্পত্তির হার প্রশংসনীয়। মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে ২জন নিহত মাধবপুরের বেজুড়ায় বালুবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত। বাহুবলে সিলিকা বালু উত্তোলনের দায়ে ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও কারাদণ্ড। কোটালীপাড়ায় ডেঙ্গু প্রতি রোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত।

নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে জেলা প্রশাসকের প্রেস ব্রিফিং।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি বিষয় জোরদারের লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ স্বচ্ছতায়, বেলা ১১ টায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জেলা প্রশাসক ও ( বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট) জনাব মোঃ আরিফ -উজ – জামান প্রেস ব্রিফিং এর মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনে ঘোষিত

ইশতেহার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে সর্বশেষ তথ্য গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করেন।
তিনি জানান, বর্তমান বিএনপি সরকার ঘোষিত নির্বাচনী ইশতেহারে প্রধান প্রধান কাজের মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড বিতরণ, নারীর জন্য গাড়ি পরিষেবা, ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ মাদক মুক্ত সমাজ গড়া সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি তুলে ধরেন।
উপস্থিত গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জেলার সর্বস্তরের জনগণকে অবহিতকরনসহ উন্নয়নমূলক কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সকল প্রকার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা অসিতকুমার সাহা, জেলা তথ্য কর্মকর্তা মোঃ সোলাইমান, জেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশিদ সহ জেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ।

সভায় বক্তরা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বিষয় তুলে ধরেন এবং বাকি কার্যক্রম গুলো যাতে দ্রুত বাস্তুবায়ন করা যায় তার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রায় অর্ধশতাধিক সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট