মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত। কক্সবাজার সদর হাসপাতালে এর সামনে ১৭ হাজার ইয়াবা সহ,স্বামী -স্ত্রী আটক। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবিগঞ্জে পুলিশের তৎপরতা জোরদার। শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেফতার। রাজবাড়ীর পাংশায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনের মৃত্যু। গোপালগঞ্জে বাস ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৫জন আহত। মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, বন্যার শঙ্কা গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।
Title :

হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মীর দুলাল।। ​হবিগঞ্জ জেলা কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং বন্দিদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

​মঙ্গলবার (২৩ জুন ২৬) ইং সকালে জেলা কারাগারে পৌঁছালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।

কারাগার প্রাঙ্গণে প্রবেশের পর প্রথমেই তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং সবুজায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ করেন।

​পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের হাজতি ও কয়েদিদের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি বন্দিদের বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত মনোযোগসহকারে শোনেন। বন্দিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

‘​পরবর্তীতে তিনি কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন। এ সময় তিনি খাদ্য প্রস্তুতের পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন এবং বন্দিদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও গুণগত অবস্থা যাচাই করেন। খাবার পরিবেশনায় পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ কারাগারের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং কারাসুষ্ঠু ও নিরাপদ রাখতে সকল কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews