বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জে নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার  আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টায় সাবেক মেয়র বিজুকে আটকের পরে  ছিনিয়ে নিল নেতাকর্মীরা! লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈদগাঁও মাছ বাজার নতুন শেড নির্মান কাজে ধীরগতি, ভোগান্তিতে ব্যবসায়ীরা কক্সবাজারে পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ- সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত” মোংলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টাকালে কেক-পতাকাসহ আটক ৪ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন, জেলা প্রশাসক ড.জি.এম.সরফরাজ। কক্সবাজার বিমানবন্দরে ঢাকাগামী ফ্লাইটের নারী যাত্রীর ব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গোয়াইনঘাটে ফোর্স মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্টসহ সপ্তাহ ব্যাপী অভিযান পরিচালিত।
Title :

লালমাইয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ রাজু স্টাফ রিপোর্টার (কুমিল্লা)

“কৃষিই সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে লালমাই উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ২৩ জুন,২০২৬ বেলা ৩ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মেলায় উপজেলার বিভিন্ন অঞ্চলে উৎপাদিত দেশীয় ও বিদেশি জাতের নানা ধরনের ফল প্রদর্শন করা হয়। প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, জাম, লটকন, লাল কলা, লেবু, কাউফল, ডেউয়া, পেয়ারা, আমলকী, ননিফল, ড্রাগন ফল, জাম্বুরা, গাব, করমচা, শশাসহ বিভিন্ন প্রজাতির ফল।
ফল মেলা-২০২৬ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন,লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মোসলেম উদ্দিন, মোঃ ইসহাক হোসেন, জিয়াউল হক এবং মোঃ আলমগীর হোসেন সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূলইন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলা আলোড়ন নিজস্ব প্রতিবেদক মোস্তফা কামাল মজুমদার রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আজহারুল ইসলাম আজহার,নির্বাহী সদস্য ও দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি’র সম্পাদক ও প্রকাশক মোঃ মনিরুল ইসলাম সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।
মেলায় অংশগ্রহণকারীরা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্বুদ্ধকরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews