সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি , স্বাস্থ্যসেবা ঝুঁকিতে। সুনামগঞ্জের শ্রেষ্ঠ ওসি ছাতকের মিজানুর রহমান! হবিগঞ্জ কারাগারে বন্দীর মৃত্যু, চিকিৎসার অবহেলার অভিযোগ। নবীগঞ্জে মশাল মিছিলের দায়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার। বানিয়াচংয়ের মন্দরী গ্রামে যুবককে কুপিয়ে হত্যা। মাধবপুরের বুল্লা ইউনিয়নের বানেশ্বরে অবৈধ ভাবে বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান। মাধবপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ভর্তি পিকআপ আটক।
Title :

গোপালগঞ্জে খাল খনন ও পুন : খনন প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নের “পারঝনঝনিয়া নিজাম শেখের ঘের হতে ঠান্ডা মজুমদারের সীমানা পর্যন্ত শুক্রবার (১৯ জুন ২০২৬) খাল খনন ও পুন:খনন প্রকল্প” পরিদর্শন করেন জনাব মো: আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ।

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খননকৃত খালটির দৈর্ঘ্য ১.৮ কিলোমিটার, প্রস্থ ৩০ ফুট (উপরিভাগে) এবং গভীরতা ১০ ফুট। পরিদর্শনকালে দেখা যায়, বর্তমানে প্রকল্পটির কাজ প্রায় ৯০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে; পাশাপাশি ১০০ টি বৃক্ষরোপণ করা হয়েছে। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জনাব শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ; জনাব জহিরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া; প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, টুঙ্গিপাড়া; সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল
পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল খনন/পুনঃখনন কার্যক্রমের সার্বিক অগ্রগতি, কাজের গুণগত মান এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি স্থানীয় জনগণ যাতে দ্রুত প্রকল্পগুলোর প্রত্যাশিত সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ ধরনের খাল খনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং ঘেরের মাছ চাষ, হাঁস পালন, সবজি চাষ, সহজে ফসল পরিবহন প্রভৃতির মাধ্যমে স্থানীয় অতি দরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews