বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
লালমাই প্রেস ক্লাবের সরকারী রেজিষ্ট্রেশন পাওয়ায় কেক কেটে বর্ণাঢ্যভাবে উদযাপন গোপালগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪ হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার। খেলাধুলা ও লেখাপড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ-সুন্দর প্রজন্ম। ফকিরহাটে শিশু হত্যা মামলায় নারীর যাবজ্জীবন কোটালীপাড়ায় গীতা স্কুলের উদ্বোধন নরসিংদীর শিবপুরে মোছাঃ ফারজানা ইয়াসমিন ময়লার ভাগাড়ে করলেন ফুলের বাগান। কোটালীপাড়ায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষক কোচিং ও পরীক্ষার ফি আদায়!
Title :

খোয়াই নদীতে নিয়মবহির্ভূত বালু উত্তোলনে তীররক্ষাবাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত।

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ সদর উপজেলার খোয়াই নদীর পূর্ব তীরের চরহামুয়া-কালীগঞ্জ এলাকায় নদীর তীররক্ষা বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই২৬)ইং রাতে হঠাৎ বাঁধটি ভেঙে নদীর পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে নিয়মবহির্ভূতভাবে অবৈধ বালু উত্তোলনের কারণে তীররক্ষাবাঁধ দুর্বল হয়ে বাঁধ ভেঙে চরহামুয়া, কালীগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার নদীর তীরবর্ত্তী হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

খোয়াই নদীর তীরবর্ত্তি এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে একটি প্রবাবশালী সিন্ডিকেট দলীয় প্রবাব কাটিয়ে  নিয়মের বাইরে নদী থেকে বালু উত্তোলনের কারণেই বাঁধ দুর্বল হয়ে ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে।

বাঁধ ভেঙে যাওয়ার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে নদ-নদীর পানি বৃদ্ধি পেলেও সন্ধ্যার দিকে কিছুটা কমতে শুরু করে। তবে জেলার দুটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।
পানি আরও বৃদ্ধি পেলে জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের বলেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবেলায় একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ৫ লাখ টাকা, ১০০ টন চাল এবং ১ হাজার ৮২০ প্যাকেট শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews