সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান।
Title :

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন, নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আহসানুল্লাহ রাজু স্টফ রিপোর্টার (কুমিল্লা)

কুমিল্লার লালমাই উপজেলায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ, শুকনা খাবার এবং গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সাথে ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত বেসরকারি এতিমখানার অনুকূলে অনুদানের চেক এবং বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়।

শুক্রবার (১০ জুলাই) বিকাল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।

লালমাই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ ও অনুদান বিতরণ করেন কুমিল্লা-১০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইঁয়া।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুব্রত বিশ্বাস দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: তাজুল ইসলাম মজুমদার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিন্টু চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন এবং মো: আসলাম মজুমদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো: মোবাশ্বের আলম ভূইঁয়া বলেন,সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ এবং গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের সক্ষমতা বাড়াতেও সরকারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ঢেউটিন,নগদ টাকা ও শুকনা খাবার তুলে দেওয়া হয়। এছাড়া গ্রামীণ এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলার তদারকি বাড়াতে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল এবং ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews