সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। গোপালগঞ্জে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেফতার। শাহজীবাজারে রাতের আঁধারে অবৈধ ভাবে সিলিকা বালু উত্তোলনের মহোৎসব। রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নলডাঙ্গা’র পাটুলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর আগমনে বিশাল জনসভা অনুষ্ঠিত। নাটোরের উত্তরা গণভবনের পথসভা থেকে এক যুবক পিস্তলসহ আটক।  সিলেটে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত।  মাধবপুরের বাঘাসুরায় গৃহবধুর মরদেহ উদ্ধার। গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা.শফিকুর রহমান।
Title :

নরসিংদীর মাধবদীতে ডাকাতের কুপে এক ব্যক্তি  নিহত।

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন বলভদ্রর্দী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের এলোপাতাড়ি কুপে শাহজাহান (৫৬) নামে একব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। অদ্য ১৭ জুলাই শুক্রবার ২০২৬ ইং দিবাগত রাতে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে মাধবদী থানা নুরালাপুর ইউনিয়ন এর বলভদ্রর্দী গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বসতঘরে একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত প্রবেশ করে। ডাকাত ঢোকার বিষয়টি টের পেয়ে মিলন কৌশলে মুঠোফোনে তার ভাইকে বিষয়টি জানান। পরে বড় ভাই শাজাহান ও তার ছেলে সুরুজ মিয়া দ্রুত মিলন এর ঘরের দিকে ছুটে যেতে চাইলে আগে থেকে ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে তাদের দুজনকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করলে শাজাহান ঘটনাস্থলেই প্রাণ হারান। অপরদিকে সুরুজ মিয়াকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডাকাত দল মিলন ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে ঘর থেকে নগদ ৪ লক্ষ টাকা এবং মূল্যবান স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন ।পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করেছেন বলে জানা যায়।১৭ জুলাই গভীর রাতে মাধবদী থানাধীন বলভদ্রর্দী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় অদ্য ১৮ জুলাই ২০২৬ ইং শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার,মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক । ডাকাতি ও হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আশিকুর রহমান,
অফিসার ইনচার্জ, মাধবদী থানাসহ মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews