রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত।  ‎লাখাইয়ে বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর-লুটপাট। কোটালীপাড়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার
Title :

মাধবপুরে ৬৬ বোতল ইসকফ সিরাপসহ যুবক গ্রেফতার!

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

মীর দুলাল।।
হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯-এর অভিযানে ৬৬ বোতল ইসকফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তেলিয়াপাড়া এলাকায় সড়কে স্থাপিত চেকপোস্টে অভিযানের সময় তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, দেশের মাদক নির্মূলে এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠাকাল থেকেই র‌্যাব-৯ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক উদ্ধার, সন্ত্রাস ও চাঁদাবাজ দমনসহ বিভিন্ন অপরাধ মোকাবিলায় র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

১৪ নভেম্বর রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল চুনারুঘাট-মাধবপুর সড়কের তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কালো রঙের স্কুল ব্যাগ বহনকারী এক যুবককে সন্দেহজনক মনে হলে তাকে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে ব্যাগে মাদক রয়েছে। ব্যাগ তল্লাশিতে ৬৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম— মোহন পাচি (২০)। তিনি মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগান এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করতেন।

র‌্যাব-৯ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে মোহন পাচি ও জব্দকৃত ইসকফ সিরাপ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও জানায় সংস্থাটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews