1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে পুলিশের ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও বিশেষ অভিযান নলডাঙ্গা’র পাটুলে, ট্রাকের চাপায় ভাংড়ী ব্যবসায়ী নিহত।  পানছড়িতে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত। গোপালগঞ্জ সরকারি কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।  আজমিরীগঞ্জে পুলিশের নিরাপত্তা জোরদার। কোরবানি সত্য, ত্যাগ ও আত্মশুদ্ধির অনন্ত আধ্যাত্মিক শিক্ষা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রেস ব্রিফিং। পানছড়ি থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত ঘোড়াঘাটে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন।  সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত।

মিরপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে,ড্রেজার মেশিনসহ সরঞ্জাম জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।। বাহুবলের মিরপুরে থেমে নেই অবৈধ ভাবে মাটি,বালু উত্তোলন, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন ও সহকারী কমিশনার (ভূমি) – এসিল্যান্ড মো. মাহবুবুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর ইউনিয়নের দত্তপাড়া এলাকায় নিয়মবহির্ভূতভাবে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছিল।

বিষয়টি নজরে আসার পর সরকারি ছুটির দিনেও প্রশাসন অভিমান চালিয়ে একটি ড্রেজার মেশিন, পাইপসহ বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন।

এ সময় অভিযানে সহায়তা করেন বাহুবল মডেল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেওয়া ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, “যে-ই হোক, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন করলে ছাড় দেওয়া হবে না।
সরকারি ছুটির দিনে কেউ ভাববে না যে নজরদারি কমে যাবে—অবৈধ কার্যক্রম দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় এসিল্যান্ড মো. মাহবুবুল ইসলাম আরও বলেন, “অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। পরিবেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান চলবে।”
এলাকাবাসীরা জানান, অবৈধভাবে বালু তোলার কারণে নদীর ধার ভাঙন, ফসলি জমি ক্ষতি এবং জনপথের মাটি সরে গিয়ে চলাচলে সমস্যা দেখা দিচ্ছিল।
প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়ে তারা আরও বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত হলে দুঃসাহস কমে যাবে। এলাকায় শান্তি ফিরবে।”

হঠাৎ অভিযান চালিয়ে সরঞ্জাম জব্দ করায় এলাকায় অবৈধ বালু ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। অনেকেই স্থান ছেড়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট