শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

বাগেরহাটে জালিবোট উল্টে নদীতে ৫২ যাত্রী

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মাসুম বিল্লাহ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালের মইদাড়া নদীতে একটি যাত্রীবাহী জালিবোট দূর্ঘটনা ঘটেছে। এতে বোটের ৫২ যাত্রী সবাই নদীর মধ্যে পড়ে যায়। পরে যাওয়া যাত্রীদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ ২০ জনকে উদ্ধার করেছে রামপাল তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার আগ মুহুর্তে এ দূর্ঘটনা ঘটে। উদ্ধার যাত্রীদের তাপবিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল নোমান জানান, সবাইকে দ্রুত চিকিৎসা দেয়া হয়েছে এবং আহত সবাই বিপদমুক্ত আছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, খুলনা জেলার দাকোপ, চালনা ও বাইনতলা থেকে ৫২ জন লোক একটি ইঞ্জিন চালিত নৌকায় করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকা গৌরম্ভায় একটি পারিবারিক অঅনুষ্ঠানে যোগদান করে ফিরে বাড়িতে যাচ্ছিলেন। তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং গেটের ব্রীজের সামনে মইদাড়া নদী দিয়ে যাওয়ার পথে দূর্ঘটনাবশত বোটটি উল্টে যায়। বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেটের কাছাকাছি হওয়ায় দুর্ঘটনার খবর পেয়ে প্রধান গেটে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা এগিয়ে যায়। কিছু লোক সাঁতার কেটে তীরে আসলেও বৃদ্ধ এবং শিশুরা নৌকার নিচে আটকা পড়ে যায়। বিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি, ফায়ার এন্ড সেফটি এবং মেডিকেল টিম তাদেরকে উদ্ধার করে দ্রুত এ্যাম্বুলেন্সে করে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের হাসপাতালে নিয়ে যায়। ওই দুর্ঘটনায় নৌকাটিতে কয়েকজন শিশু সহ ২০ জন লোক আহত হয়। বাকি ৩২ জন সাঁতার কেটে তীরে আসতে সক্ষম হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews