বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

হাজিরবাজারে মহাসড়কের পাশে কার্টনে মিলল নবজাতকের মরদেহ

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৬৭ বার পড়া হয়েছে

তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ

ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে কার্টনের ভেতর পড়ে থাকা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত কার্টনের কাছে গিয়ে তারা ভেতরে একটি নবজাতক শিশুকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাক্ষীদের বরাতে জানা যায়, ঘটনার অল্প আগে দুজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে ওই কার্টনটি মহাসড়কের পাশে ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। কার্টন ফেলার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের ধারণা, ফেলে দেওয়ার সময় শিশুটি জীবিত থাকতে পারে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টনের ভেতর রেখে মহাসড়কের পাশে ফেলে যায়। তবে এখনো শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, নবজাতক শিশুটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews