বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।
Title :

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ রব্বানী আহমদ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত রব্বানী আহমদ সিলেট জেলার জৈন্তাপুর থানার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে।

র‍্যাব-৯ সূত্র জানায়, মঙ্গলবার (২৭ জানুয়ারী) রাত ১০টার দিকে র‍্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।এ সময় জগদীশপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে মাদকদ্রব্য থাকার কথা স্বীকার করে।এ সময় তার হেফাজতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রব্বানী জানায়,সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ফেন্সিডিল মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews