রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন আদালতের সঙ্গে প্রতারণা, শিক্ষার্থী ভর্তি: তদন্তে প্রমাণিত, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি! দৌলতপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুসাব্বির মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের সাবেক নেতা নিহত। নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শোকর-এ মওলা মনজিল-এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য,মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান। গোপালগঞ্জে দুর্গা প্রতিমার রং তুলিতে শেষ মুহূর্তে ব্যস্ত মৃৎশিল্পীরা। মোহনগঞ্জে গাছের মগডালে রশি দিয়ে বাঁধা সাবেক সেনা সদস্যর মরদেহ উদ্ধার।
Title :

দৌলতপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুসাব্বির মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মীর দুলাল।।  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুসাব্বির মিয়ার সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন- বিশিষ্ট মুরব্বি হাজী সফিক মিয়া,

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুসাব্বির মিয়ার প্রতি সমর্থন ব্যক্ত করেন দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনজু কুমার দাস।

এসময় তিনি বলেন, “মুসাব্বির মিয়া একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব মানুষ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে আছেন। আগামীতে দৌলতপুর ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়তে মুসাব্বির মিয়ার বিকল্প নেই। তাই আমি ব্যক্তিগতভাবে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।”

সভায় বক্তব্য রাখেন
মোঃ জাহাঙ্গীর চৌধুরী, সাবেক মেম্বার ৪নং ওয়ার্ড, অনি দাশ, ইছুপুর,মাষ্টার মোঃতাজুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়, মাওলানা গোলাম মোস্তফা,

বর্তমান চেয়ারম্যান বাবু মঞ্জুকুমার দাশ,মোঃ সুহাগ চৌধুরী,যুবদল নেতা, শাখাইতি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও যুব সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দলমত নির্বিশেষে দৌলতপুরের উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মুসাব্বির মিয়াকে বিজয়ী করতে হবে।

চেয়ারম্যান প্রার্থী মুসাব্বির মিয়া তার বক্তব্যে বলেন, “আপনারা আমাকে সুযোগ দিলে আমি দৌলতপুর ইউনিয়নকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। আমি চেয়ারম্যান নই, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।”

সভায় উপস্থিত জনতা হাত তুলে মুসাব্বির মিয়ার প্রতি সমর্থন জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews