সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
হবিগঞ্জ পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক। কোম্পানীগঞ্জে বালু-পাথর পরিবহনে বেহাল নভাগী গ্রামের সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন আদালতের সঙ্গে প্রতারণা, শিক্ষার্থী ভর্তি: তদন্তে প্রমাণিত, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি! দৌলতপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুসাব্বির মিয়ার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় ছাত্রদলের সাবেক নেতা নিহত। নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত শোকর-এ মওলা মনজিল-এর উদ্যোগে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য,মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  মাধবপুর পৌর শহরের গুদামপাড়া-শিবপুর রাস্তা সংস্কার করলেন মেয়র পদপ্রার্থী বাদল পাঠান।
Title :

হবিগঞ্জ পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক।

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মীর দুলাল।। হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে আটক কিশোরদের ছাড়িয়ে নিতে সদর থানায় ভিড় করেন শতাধিক লোক। তাদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি কিছু নেতাকর্মীর তদবিরের অভিযোগও উঠেছে।

সম্প্রতি ‘কিশোর গ্যাংয়ের উৎপাতে শহরবাসী আতঙ্কিত’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করে পুলিশ।

রবিবার হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর, ২ নম্বর পুল, উমেদনগর, সিনেমা হল এলাকা, তিনকোনা পুকুরপাড়, চৌধুরী বাজার ও নোয়াবাদসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে জয়, শ্রাবণ, শুভ, অনিক ও রুমেলসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগের মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা ও পূর্ববর্তী মামলার তথ্য যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ শহরে জেক্সার, এক্সার, জেকু, নাইন এক্সার ও পাংকু নামে কয়েকটি কিশোর গ্রুপের তৎপরতার কথা উঠে এসেছে। এসব গ্রুপের সদস্যদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে চলাফেরা, এলাকায় আধিপত্য বিস্তার এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) জাহিদুল হক জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার প্রমাণ ও মামলার তথ্য পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews