মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
কাশিয়ানীতে শিক্ষিকা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ লালমাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, শিশুবিয়ে বন্ধে সচেতনতার আহ্বান পানছড়িতে ফ্যামিলি কার্ডের খানা জরিপ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে  মাদকসহ,অস্ত্র গুলি উদ্ধার।  গোপালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। শিক্ষক সালে আহমেদের বিরুদ্ধে নারী সহকর্মীদের হয়রানির অভিযোগ। হবিগঞ্জ পুলিশের অভিযান কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক। কোম্পানীগঞ্জে বালু-পাথর পরিবহনে বেহাল নভাগী গ্রামের সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ গোপালগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন আদালতের সঙ্গে প্রতারণা, শিক্ষার্থী ভর্তি: তদন্তে প্রমাণিত, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি!
Title :

গোপালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস ,জেলা
প্রতিনিধি( গোপালগঞ্জ)

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১২ অক্টোবর ২০২৬ খ্রি. )তারিখে জেলা প্রশাসন, গোপালগঞ্জ ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজ লাখসানা লাকী, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কন্যাশিশুর সুরক্ষা, স্বাস্থ্য ও শিক্ষার অধিকার নিশ্চিতকরণ, বাল্যবিবাহ সম্পূর্ণ প্রতিরোধ এবং আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে কন্যাশিশুদের গড়ে তুলে নারীর ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews