বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা ধর্মঘর ইউনিয়নে চিকিৎসক পদায়ন ও অসহায় ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান।  কোটালীপাড়ার বিল – বাঘিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল।
Title :

নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন।

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্ট।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘুলডোবা এলাকায় একটি পরিবারের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর আবাব আহমেদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘুলডোবা এলাকায় দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে একটি পরিবার বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
তাঁদের অভিযোগ, সেনাসদস্য মুস্তাক আহমেদের নির্দেশনায় তাঁদের পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন সময়ে নির্যাতন ও হয়রানি চালানো হচ্ছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি ঘুলডোবা এলাকার আবুল হাছান চৌধুরীর বাড়ির দেয়ালের ভেতরের অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। এ সময় রানু মিয়া, লেচু মিয়া, সুলতান মিয়া ও জুবেল আহমেদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে আবুল হাছান চৌধুরীর পক্ষের কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ তুলে নিতে বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আবারও ২৪ অক্টোবর আবাব আহমেদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগের বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেনের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি মোবাইল ফোনে ঘটনার আলামত ভিডিও ধারণ করেন।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, উভয় পক্ষ একই গোষ্ঠীর লোক। তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews