বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ফারুক আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত নবীগঞ্জ নিরীহ পরিবারের উপর হামলা-ভাঙচুরের অভিযোগ,পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। মাধবপুরে পুলিশের বড় অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা ধর্মঘর ইউনিয়নে চিকিৎসক পদায়ন ও অসহায় ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনের দাবিতে স্মারকলিপি নরসিংদীর শিবপুর মোবাইল কোর্টে কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান।  কোটালীপাড়ার বিল – বাঘিয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। গোপালগঞ্জে পুলিশের উপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল।
Title :

গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি( গোপালগঞ্জ)

আজ বুধবার ( ২৮ অক্টোবর) স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে জনাব কার্তিক চন্দ্র সিকদার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় এর সভাপতিত্বে ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা: কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-০২ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা মহোদয়। উক্ত সভায় ২০২৬ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, তোমাদের এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্য এক গৌরবময় অর্জন। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে তোমরাই একদিন দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের পাশাপাশি সময়ের সঠিক ব্যবহার ও নিয়মিত অধ্যয়ন একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

এ সময় স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এর শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews