1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
কোটালীপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য।  নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা। মোহনগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বাহুবলে দুই গ্রামেবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত১,অর্ধশতাধিক আহত। গোয়াইনঘাটে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য তদন্তে পুলিশ! গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খালে মাধবপুরের ছাতিয়াইনে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার লালমাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: নরসিংদীর শিবপুরে গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন। গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন”

জায়েদা মঙ্গল আরবি বিশ্ববিদ্যালয়ের খতমে বুখারী অনুষ্ঠিত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

 

সংবাদদাতা: দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন সদর উপজেলাস্থ সুহিলপুর (মাদ্রাসা পাড়া) আনসার ক্যাম্পের পশ্চিমে অবস্থিত জায়েদা মঙ্গল আরবি বিশ্ববিদ্যালয় (মহিলা শাখা) এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স সমাপনী ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা, কৃতি ছাত্রী সংবর্ধনা, বার্ষিক শিক্ষা প্রদর্শনী, খতমে কুরআন ও বুখারীসহ কুতুবে সিত্তাহ’র খতম উপলক্ষে বার্ষিক অনুষ্ঠান ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মুবারকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলী আজম ক্বাসেমী ও মুফতি বুরহান উদ্দিন ক্বাসেমী। এছাড়াও মুফতি আব্দুল্লাহ ক্বাসেমী, মাওলানা আনোয়ার বিন মুসলিম, মুফতি মাজহারুল হক ক্বাসেমী, মাওলানা আবুল কাসেম, মাওলানা মারেফত আলী, মুফতি মারগুবুর রহমান, মাওলানা জয়নাল আবেদীন, মুফতি ইউসুফ ক্বাসেমী এবং মুফতি কাসেম আল ক্বাসেমীসহ আরও অনেক দেশবরেণ্য উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মুফতি মাজহারুল ক্বাসেমী তাঁর বক্তব্যে বলেন, “জায়েদা মঙ্গল আরবি বিশ্ববিদ্যালয় একটি যুগোপযোগী আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান, যা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা চাই, দেশের প্রত্যন্ত অঞ্চলেও এমন আরও প্রতিষ্ঠান গড়ে উঠুক। তবে মুফতি আবু হানিফ সা’দী ও তাঁর সহযোগীদের মতো যোগ্য শিক্ষক মণ্ডলীর অভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ছে।”

মুফতি বুরহান উদ্দিন ক্বাসেমী বলেন, “এটি একটি যুগোপযোগী প্রতিষ্ঠান, যা মুফতি আবু হানিফ সা’দী আল আজহারীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এখানের সবাই অত্যন্ত যোগ্য। তিনি বলেন, ‘আমার শরীফপুর মহিলা মাদরাসায় সাধারণত কোনো মহিলা শিক্ষিকাকে হাদিসের কিতাব পড়ানোর দায়িত্ব দেইনা। তবে একজন শিক্ষিকার যোগ্যতা বিবেচনা করে আমি তাকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে তিনি (অত্র মাদরাসার পরিচালকের সহধর্মিণী হওয়ার সুবাদে) এখানে চলে আসায় তা আর সম্ভব হয়নি।’
তিনি আরও বলেন, আমি অত্র অঞ্চলের লোকদেরকে বলি, এখানে এমন একটা মাদরাসা থাকতে তোমাদের শহরে যাওয়ার কোনো প্রয়োজন নাই।

অত্র প্রতিষ্ঠানের (পুরুষ ও মহিলা শাখার)  মহাপরিচালক  মুফতি আবু হানিফ সা’দী আল আজহারী বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে আধুনিক সমাজ বিনির্মাণে শিক্ষিত, আদর্শবান, ও যোগ্য নেতৃত্ব গঠনের স্লোগান নিয়ে ২০২২ সালে আমাদের যাত্রা শুরু হয়। জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে উচ্চতর গবেষণা সম্পন্নকারী একঝাঁক মেধাবী আলেমের সমন্বয়ে এই যাত্রা শুরু হলে এখনও পর্যন্ত  সফলতার সঙ্গে এগিয়ে চলছি আলহামদুলিল্লাহ।”
তিনি আরও বলেন, আমাদের মহিলা শাখা প্রথম শ্রেণী থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত। পাশাপাশি কিন্ডারগার্টেন ও মহিলা হিফজ বিভাগ রয়েছে। এবং পুরুষ শাখা হুফফাজ জামাত থেকে নিয়ে শরহে বেকায়া পর্যন্ত। পাশাপাশি দাওরা ফারেগীন ছাত্র ভাইদের জন্য আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামি আইন ও ফতুয়া বিভাগ চালু রয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য উচ্চতর বিভাগগুলোও খোলা হবে। ইন’শা’আল্লাহ ।

পরিশেষে প্রধান অতিথি মুফতি মুবারকুল্লাহ বুখারী শরীফের শেষ দারস প্রদান করেন এবং আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট