মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫ ঘোড়াঘাটে মাদকের বিশাল সিন্ডিকেট: অভিযানে ধরা পড়ছে কেবল ‘চুনোপুঁটি নলডাঙ্গা পৌরসভার অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা। মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’অনুষ্ঠিত গোয়াইনঘাটে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণ চুরির অভিযোগ,ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা! শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। লাখাই মুড়িয়াউকে হত্যার আসামি বানিয়াচং থেকে র‍্যাবের অভিযানে গ্রেফতার। শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১,
Title :

মাদারীপুরে মসজিদে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যার প্রধান আসামি গ্রেফতার!

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক-দৈনিক খবরের কন্ঠ

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর এলাকায় মসজিদে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. হোসেন সরদার (৬০) ও মামলার এজাহারভুক্ত আরেক আসামি সুমন সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব- ৮ সদর দপ্তরে বুধবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা জেলার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকায় কাঠালতলা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মঙ্গলবার হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি নিহতদের সম্পর্কে চাচা হন।

শরীয়তপুরের পালং থানার আরিগা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সুমন সরদারকে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে মারামারি ঘটনায় উভয়পক্ষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। সম্প্রতি উভয়পক্ষের মধ্যে বালুর ব্যবসা নিয়ে বিরোধ দেখা দিলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামী ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাইফুল সরদার ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি মসজিদে আশ্রয় নেন। আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার ও তার ভাই আতাউর সরদারকে কুপিয়ে হত্যা করে। আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়।

হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আহত পলাশ সরদার (১৮) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews