শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের  বন্দুক যুদ্ধে নিহত ২।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীর রায়পুরা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে দুই জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে অদ্য ২১/৩/২৫ ইং শুক্রবার সকালে রায়পুরা উপজেলার দুর্গমচরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে।নিহতরা হচ্ছে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার পুত্র আল-আমিন (২৩) এবং একই গ্রামের আব্দুল বারেক হাজীর পুত্র আবুল বাসার (৩৫)। নিহতরা উভয়ই চাঁনপুর ইউনিয়নের বাসিন্দা । পুলিশ ও এলাকাবাসী জানায় চাঁনপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে হাজী সামসু মেম্বারের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ চরম বিরোধ চলে আসছিল। গত ৫ আগস্টের শেখ হাসিনা সরকার পতনের পর হাজী সামসু এবং তার সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এরই জের হিসেবে শুক্রবার সকালে উভয়ের মধ্যে এক বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আল-আমিন ও আবুল বাসার ঘটনাস্থলেই মারা যায় এবং উভয়পক্ষের অন্তত ১০ ব্যক্তি মারাত্বকভাবে আহত হয়। আহতদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নরসিংদীর জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
এব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ জানান এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুস সালাম ও সামসু মেম্বার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অভিযোগ পেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নরসিংদী পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় দুইজন নিহত হয়েছে বলে আমি জেনেছি এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews