শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত। চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত
Title :

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ! 

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩০৫ বার পড়া হয়েছে

ইকবাল হেসেন ইমন || গোয়াইনঘাট বিশেষ প্রতিনিধি: ||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদীসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করার দাবীতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার উদ্যোগে শহীদ মিনার সংলগ্ন মাঠে সোমবার (০৫-০৫-২০২৫ ইং) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার আহ্বায়ক আজমল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমনের পরিচালনায় বক্তারা বলেন, আওয়ামী সরকার পতনের পর থেকে বিভিন্ন এলাকায় সিন্ডিকেট তৈরি করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার পাশাপাশি একটি চক্র এর ফায়দা হাসিল করে চাঁদাবাজি করছেন। অপরদিকে একটি চক্র অবৈধ পন্থায় বালু উত্তোলন করে মজুদ করে রেখেছে।

প্রশাসনের সহযোগিতা ছাড়া কখনো এসব সম্ভব নয়। তাই এর ব্যর্থতার দায় অবশ্যই প্রশাসনকে নিতে হবে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে মজুদকৃত বালু জব্দ করার দাবী জানিয়ে বক্তারা আরও বলেন, রাজনৈতিক অনেক নেতা গোয়াইনঘাটকে এখন লুটপাটের স্বর্গরাজ্য বানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও মজুদকৃত বালু জব্দ করা না হলে সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন গোয়াইনঘাট শাখার যুগ্ম আহ্বায়ক মামুনূর রশিদ, যুগ্ম সদস্য সচিব ইকবাল হোসেন ইমন, সংগঠক সুবান প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews