1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬৭১লিটার তেল জব্দ। কোটালীপাড়য় ডেঙ্গুসহ মশা জনিত রোগ প্রতিরোধে স্বেচ্ছাশ্রম কার্যক্রমের উদ্বোধন। নরসিংদীর শিবপুরে তেল মজুদ রাখায় জরিমানা ৮ হাজার টাকা। লালমাই উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত বাগেরহাটে চাঁদা না দেওয়ায় দোকান লুটপাট, চাঁদাবাজকে গণপিটুনি, আটক ১ কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  কোটালীপাড়া উপজেলায় হাসপাতালে ঢুকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ০৬ আজমিরীগঞ্জে নিউ মেডিল্যাব হাসপাতালে ভূয়া রিপোর্টের অভিযোগ, তদন্তের দাবি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ পাশের বাড়ি থেকে তিন বছর বয়সী শিশুর গালকাটা লাশ উদ্ধার

মোহনগঞ্জ উপজেলা,পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

দীর্ঘ ১২ বছর পর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সেলিম কাণার্য়ানকে সভাপতি ও গোলাম এরশাদুর রহমানকে সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির জাহাঙ্গীর আলমকে সভাপতি ও গোলাম রব্বানী পুতুল সম্পাদক নির্বাচিত করা হয়।

সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়নের ৫০৩ জন ও পৌরসভায় ৬০৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ২ জন এবং পৌর বিএনপির সভাপতি পদে ২ জন ও সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

আজ বেলা ১১টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম. বিশেষ অতিথি ছিলেন জেলার সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, জেলা যুগ্ম -আহবায়ক মনিরুজ্জামান দুদু প্রমুখ।

প্রথম অধিবেশনে উপজেলা কমিটির সাবেক আহ্বায়ক সেলিম কাণার্য়েন সভাপতিত্বে উদ্বোধক, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও জেলা ও ময়মনসিংহ বিভাগের নেতারা বক্তব্য দেন।

বিকালে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলদের ভোটে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কাণার্য়েন ২৬৫ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান ২৭৫ ভোট পেয়ে নিবার্চিত হন। অন্যদিকে পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ৩২২ ভোট ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

উদ্বোধক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, ‘দীর্ঘদিন পর হলেও আমরা স্বাধীনভাবে দলের সম্মেলন করতে পেরেছি। আমাদের নেতাকর্মীদের ওপর মামলা-হামলা নানা অত্যাচার-নির্যাতন করেছে. আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এ সম্মেলনে নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

বিজয়ী সভাপতি সেলিম কাণার্য়েন বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলা-হামলাতেও পিছিয়ে না পড়ে আমি দলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তাই নেতাকর্মী আমাকে মূল্যায়ন করেছেন। সেজন্য দলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট