শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

গোপালগঞ্জ কারাগারে চুরি-কারারক্ষী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ বিভিন্ন কারা-সরঞ্জাম চুরির অভিযোগে আরিফ চৌধুরী নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাতে জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চুরির অভিযোগে মামলা করেন।

গ্রেপ্তার হওয়া আরিফ চৌধুরী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে। তাকে শনিবার রাতে গোপালগঞ্জ জেলা শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার বাসা থেকে ৮ জোড়া হাতকড়া, কারারক্ষীদের ছয় জোড়া কাঁধের ব্যাজ, ৮টি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের কারা-সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই ভোরে আরিফ চৌধুরী জেলা কারাগার থেকে এসব সরকারি মালামাল চুরি করেন। বিষয়টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নিশ্চিত হয় কারা কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় বিষয়টি জানায়।

শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ আরিফের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা, গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, “কারারক্ষী আরিফ চৌধুরীর বিরুদ্ধে চুরির মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সরঞ্জাম চুরির কথা স্বীকার করেছেন। রবিবার (২৭ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনায় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews