সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

জাফলং চা বাগানে ইমাম নামের এক ব্যক্তি খুন আটক ৩,

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি চা বাগানে ইমাম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং পায়ের রগ কাটা হয়েছে। নিহত ইমাম উদ্দিন উপজেলার ১২ নং সদর ইউনিয়নের মেদি গ্রামের হরমুজ আলীর ছেলে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জাফলং চা বাগানের বাংলোর পাশে একটি অফিস কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার মোহাম্মদ তোফায়েল জানান, রাতের যে কোন সময় ইমাম উদ্দিনকে চা বাগানের ভেতর কুপিয়ে হত্যা করা হয়। সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয়রা চা বাগানের ফটক ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। এ সময় খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। বিক্ষোভের মুখে আক্কেল প্রধান, নিরঞ্জন গোয়ালা ও লিটন নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করার পর বিক্ষুব্ধ জনতা ঘেরাও তুলে নেয়।

স্থানীয়রা জানান, রাত ৩ টার দিকে ইমাম উদ্দিনকে কে বা কারা খুন করে চা বাগান অফিস কক্ষে আটক করে রাখা হয়েছে বাগান কর্তৃপক্ষ কিছু দেখা নাই বলে অস্বীকার করতেছে।

এদিকে স্থানীয় জনতা বলতেছে সিসিটিভি ফুটেজ চেক করলে আসল তথ্য সামনে আসতে পারে বলে তারা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews