শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এস আই মামুন কনস্টেবল রুহুল আমিন ক্লোজড। মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Title :

সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলা, আটক ১ !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু আটক করা হয়েছে। গত ৫ ও ৬ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় পৃথক দুটি অভিযানে এসব পশু আটক করা হয়।

আটককৃত মহিষ ও গরুর মোট সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। অভিযানের সময় এক সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়, এতে একজন বিজিবি সদস্য আহত হন। পরে র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে হামলাকারী দলের একজন সদস্যকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চলমান অভিযানে এই বিপুল পরিমাণ অবৈধ পশু জব্দ করা সম্ভব হয়েছে।”

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews