শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

ফটিকছড়িতে হত্যা মামলার মুলহুতা মুছা গ্রেপ্তার!

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে বৈদ্য আবুল মনসুর হত্যাকাণ্ডের মূল আসামি মোহাম্মদ মুছা (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে উপজেলার বিবিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের পর থেকেই আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছিল। গোপন সংবাদ ও প্রযুক্তিগত সহায়তায় বিবিরহাট এলাকায় অভিযান চালিয়ে মুছাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

নিহত মনসুর ও মুছার বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হারুয়ালছড়ি ইউনিয়নে হওয়ায় তাদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল। মুছা ও তার পরিবারের সদস্যরা পূর্বে মনসুরের কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন। তবে ব্যক্তিগত বিরোধের জেরে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।
এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে মুছা ও তার এক সহযোগী ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর আশ্রয়ণ প্রকল্পের মনসুরের নিজ ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

গ্রেফতার মুছা হারুয়ালছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আহমদ ছাফার ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৮ আগস্ট রাতে ফটিকছড়ি একটি থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত নুর আহমদ বলেন, “গ্রেফতার মুছা হত্যাকাণ্ডে সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অপর সহযোগীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মুছাকে আদালতে পাঠানো হয় ।”

উল্লেখ্য, ৮ আগস্ট দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পের আদর্শ গ্রাম থেকে বৈদ্য মনসুরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews