শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

নাজিরহাট পৌরসভার প্রকৌশলী না থাকায় কার্যক্রম বন্ধ!

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার দীর্ঘদিন ধরে নির্বাহী প্রকৌশলূ না থাকায় উন্নয়নের কার্যক্রম স্হাবির হয় পড়েছে। সড়ক মেরামত, ড্রেন নির্মাণ, পানি সরবরাহ ও স্যানিটেশনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো সঠিক ভাবে তদারকি না হওয়ায় গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।

স্হানীয়রা জানা দায়িত্বর প্রকৌশলী না থাকায় চলমান ও নতুন প্রকল্পগুলোতে অব্যবস্হাপনা বিলম্ব ও অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।

পৌরসভার সূত্রে জানা গেছে২০২৫ সালের জুনের শেষাংশ নির্বাহী প্রকৌশলীর বদলী হওয়া পদটি শূন্য রয়েছে। এই পর্যন্ত একাধিকবার চট্টগ্রাম বিভাগীয় অফিসে নিয়োগের জন্য একাধিক বার চিঠি দিয়ে ও কোনো সুফল হয়নি।
ফলে প্রতিদিনে রুটিনে কাজ থেকে শুরু করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনায় ব্যাগাত ঘটছে।

প্রকৌশলী না থাকায় নতুন প্রকল্পের নকশা প্রণয়ন, বাজেট তৈয়ারি দরপত্র মূল্যায়নণ ও কাজের গুণগত মান যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো অনিয়মত ভাবে চলছে।
চলমান সড়ক সংষ্কার ও ড্রেনেজের উন্নয়নের ও বাজারের অবকাঠামো তদারকির অভাবে নির্ম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগ উঠেছে।

এতে করে প্রকল্প শেষ করার আগেই অবকাঠামো ক্ষয়ক্ষতি ও সংষ্কারের প্রয়োজন দেখা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

নাজিরহাট পৌরসভার বাসিন্দা এস এম আক্কাস বলেন, আমরা নিয়মিত কর দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে মানসম্মত সেবা পাচ্ছি না। রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৌশলী থাকলে অন্তত কাজের মান ভাল যাচাবাচাই হত।
পৌরসভার আরেক বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম বলেন, এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক সংষ্কার হলেও আরো বেশ কয়েকটি সড়ক ইতিমধ্যে খাদাখন্দকে ভরে গেছে। কাজের সময় কোনো প্রকৌশলীকে তদরকি করতে দেখিনি।

সচেতন মহলের দাবি দ্রুত নির্বাহী প্রকৌশলী নিয়োগ না হলে পৌরসভার উন্নয়নের কার্যক্রম আরো পিছিয়ে যেতে পারে। এবং ইতিমধ্যে শুরু হওয়া প্রকল্পগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। একই ভাবে অবকাঠামোর নিম্নমান ও অর্থ অপচয়ের প্রবণতা বাড়বে। তাই নাগরিকরা অবিলম্বে পদ পূরণের দাবি জানিয়েছেন।

নাজিরহাট পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম বলেন, প্রকৌশলী ছাড়া উন্নয়ন কার্যক্রম সচল রাখা কঠিন। নাকশা বাজেট দরপত্র অনুমোদন থেকে শুরু করে প্রকল্প বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি দাপে দক্ষ প্রকৌশলীর ভূমিকা পরিহার্য। বর্তমানে আমরা চ্যালেঞ্জের মুখে আছি। শিগগিরই পদায়ন প্রক্রিয়া শেষ হবে বলে আশা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews