সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবপুর শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ফুলপুর পাগলায় মাদক প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ শ্রীমঙ্গল সড়কে যাত্রীবাহি বাস, মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১, নলডাঙ্গা নদীতে নিখোঁজ জমিলা বেগম,ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান। গোপালগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন।  ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল। শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডোরায় জমি সংক্রান্ত বিরোধের হামলায় সাবেক ইউপি সদস্য কলম চান নিহত। শিবপুরে অসহায় মানুষের মাঝে ঢেউটিন,বিভাটেক,সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন গোপালগঞ্জে প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ র‍্যালি অনুষ্ঠিত। 
Title :

মুরাদনগরে বিএনপির ১৩ নেতা-কর্মীর জামিন!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মো: আমির হোসেন ভূইয়া।

কুমিল্লা, ১৩ আগস্ট ২০২৫:
মুরাদনগরে রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

গত ২৫ মার্চ মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের চাচাতো ভাই ওবায়দুল্লাহ এবং পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলাগুলোতে উপজেলা বিএনপির আহ্বায়কসহ ৩২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, বিএনপি নেতা-কর্মীরা সমন্বয়ক ওবায়দুল হকের ওপর হামলা চালান এবং নাশকতামূলক কার্যকলাপে জড়িত ছিলেন।

মামলায় গ্রেফতার ৬ জন পূর্বে পর্যায়ক্রমে জামিনে মুক্তি পান। বাকি আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির হন। তবে গত ২৭ জুলাই কুমিল্লা দায়রা জজ আদালতে স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর করে ১৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

১৩ আগস্ট দুপুরে আদালত ওই ১৩ জনের জামিন মঞ্জুর করলে বিকেলে তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির পর জেলা পরিষদ চত্বর থেকে বিএনপি একটি আনন্দ মিছিল বের করে। এতে শতাধিক নেতা-কর্মী অংশ নিয়ে সরকারের রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে স্লোগান দেন এবং স্থানীয় উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য এই মামলাগুলো সাজানো হয়েছে। তাদের ভাষায়, মুরাদনগরে “মাফিয়া-ধাঁচের শাসনব্যবস্থা” প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে বিরোধী মতকে দমন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews