শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

নারা:গঞ্জে খেলাফত মজলিস সভাপতির স্ত্রীর ইন্তেকালে শোক প্রকাশ! 

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি!

খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর স্ত্রী মোসাম্মৎ নূরুন নাহার ১৬ আগস্ট রাত ২টায় নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি স্বামী, ২ ছেলে সহ বহু গুণগ্রাহী রেখে যান।

তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। প্রদত্ত শোকবাণীতে নেতৃদ্বয় মহান আল্লাহর দরবারে মরহুমা নূরুন নাহার বেগমের মাগফিরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও মহান আল্লাহর দরবারে ধৈর্য্য কামনা করেন।

আজ বাদ যোহর মাসদাইর বায়তুল মামুর জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর ছোট কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার স্বামী হাফেক মাওলানা আহমদ আলী। মরহুমার পরিবারের সদস্যবৃন্দ, আত্মীয়স্বজন সহ জানাজায় উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এবিএম সিরাজুল মামুন, অধ্যাপক মো: আবদুল জলিল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা বিএনপি নেতা জাহিদ হাসান রুজেল, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাহ নেওয়াজ-সহ মুসল্লীবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews