শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে এসআরবি অভিযানে গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার। মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত হাজীগঞ্জের রাজারগাঁওয়ে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার। গোপালগঞ্জে পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান” নবীগঞ্জের শ্রীমতপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে কিশোর ও তরুণের কারাদণ্ড। ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোপালগঞ্জের পুলিশ সুপার বি পি এম সেবা পদকে ভূষিত অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য জগদীশপুর রিজার্ভ বনের সেগুন কাঠসহ ভ্যান জব্দ, বন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।
Title :

সঠিক সংরক্ষণের অভাবেই আমদানি করতে হয় পেঁয়াজ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি!

দেশে উৎপাদনের তুলনায় পেঁয়জের চাহিদা কম, তবুও সঠিক সংরক্ষণ ব‍্যাবস্থার অভাবে আমদানি করতে হয় বছরে প্রায় চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ।

রাজবাড়ীতে ‘বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন এলাকায় জলবায়ুর প্রতিকূল প্রভাব প্রশমনে অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প’-এর আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) ও বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পযর্ন্ত, জেলা উপ-পরিচালকের কার্যালয়ের হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় জেলা দুই শতাধিক কৃষক অংশ নেয়।
এসময় উপপরিচালক ডাঃ মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মাহফুজুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জল হোসেন, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষকগণ এ সময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি এয়ার ফ্লো মেশিন ব্যবহার করে দীর্ঘদিন পেঁয়াজ কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। অল্প জায়গায় দীর্ঘ নয় মাস পেঁয়াজের গুণগত মান অক্ষুন্ন রেখে সংরক্ষণের পরামর্শ দেওয়া হয় । পরে একটি এয়ার ফ্লো মেশিনের কিভাবে তিন’শ মণ পেয়াজ সংরক্ষণ করতে হয় সেটি দেখানো হয় প্রশিক্ষণ কর্মশালায়।

অংশীদারিত্বের ভিত্তিতে কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মাহফুজুর রহমানের দাবি, দেশের মোট উৎপাদিত পেঁয়াজের থেকে চাহিদা কম। তবে সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর বিদেশ থাকে চার থেকে পাঁচ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হয়। আমদানি নির্ভরতা কমাতে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে দেওয়া হবে এয়ার ফ্লো মেশিন। এতে কৃষক যেমন অর্থনৈতিকভাবে উপকৃত হবে, তেমনি দেশে আমদানি নির্ভরতা কমবে।

বার্তা প্রেরক- অতুল সরকার,খবরের কন্ঠ ২১/০৮/২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews